হেপি সুলতানা, রেড বাংলা নিউজ :
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি । রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, এনসিপি ফিল্যান্ড শাখার আহবায়ক আহাদ সিকদার, জেলা শাখার আহবায়ক মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হোসেন। বক্তারা বলেন,‘ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বাংলাদেশে গর্ব তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। প্রশাসন হামলাকারিদের এখনও গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি তার শরীরের অবস্থা বেশি ভাল না। এই মুহুর্তে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো প্রয়োজন। তার পরিবারের নিরাপত্তা দেয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় এনসিপি ঝালকাঠি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।