🇧🇩 Happy Sultana, Sub-News Editor, Red Bangla News 🇧🇩
Update :
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
Share
“বেলা ১১টায় এসে দেড়টা-দুইটায় চলে যাবেন—এটা আর চলবে না!” আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরে টেকো হয়ে যাওয়া বিচারপ্রার্থী মানুষগুলোর দুঃখ বোধহয় এবার একটু কমবে!
সম্প্রতি আমাদের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। তিনি সরাসরি বলেছেন—
কিছু কিছু বিচারক নাকি বেলা ১১টায় কোর্টে আসেন, আর দেড়টা-দুইটা বাজতেই এজলাস ছেড়ে চলে যান! দেশের আদালতগুলোয় যেখানে ৪৬ লাখের ওপর মামলা ঝুলে আছে, মানুষ ন্যায়বিচারের আশায় দিনের পর দিন চাতক পাখির মতো চেয়ে থাকে, সেখানে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সবচেয়ে জোরালো যে কথাটা মন্ত্রী বলেছেন, তা হল— “যদি কোনো আয়েশি জুডিশিয়াল অফিসার থাকেন, তাদের আয়েশের ব্যবস্থা আমরা করতে পারবো ! “
একই সাথে মামলার জট কমাতে আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা এবং ই-পারিবারিক আপিল আদালতের মতো দারুণ কিছু আধুনিক প্রযুক্তিগত সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে।একজন আইনজীবী হিসেবে প্রতিদিন কোর্টের চত্বরে মানুষের ভোগান্তি খুব কাছ থেকে দেখি। আমি মনে করি, বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই ধরনের জবাবদিহিতা ও কড়া পদক্ষেপ এখন সময়ের দাবি। বিচারক থেকে শুরু করে আইনজীব—
আমরা সবাই যদি যার যার জায়গায় শতভাগ সৎ ও দায়িত্বশীল না হই, তবে এই বিশাল মামলার পাহাড় কখনোই দূর করা সম্ভব না।
আইনমন্ত্রীর এই কড়া অবস্থানকে আপনারা কীভাবে দেখছেন ?