• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রেড বাংলা নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে  কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, ব্যারিস্টার মঈন ফিরোজী, কর্ণেল মোস্তাফিজুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে আওয়ামী লীগের লোকজন জড়িত। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিলে কাঁঠালিয়া উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
রেড বাংলা নিউজ, নিজস্ব প্রতিনিধি।
১৫/১২/২০২৫ইং


More News Of This Category