• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

নলছিটিতে শরীফ ওসমান হাদির বাড়ীতে নিরাপত্তা জোরদার

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ফেরদৌস রানা:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সারাদেশেই চলছে প্রতিবাদ সমাবেশ। তার নিজ জন্মভূমি নলছিটিতেও চলছে বিভিন্ন দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এ ঘটনায় আরও ফুঁসে উঠেছে দেশবাসিসহ তার উপজেলার মানুষ ও প্রতিবেশীরা। বর্তমানে তার বাড়ীতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে তার বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ইতিমধ্যে পুলিশের ঝালকাঠি জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর চুরির বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না বলেন, ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহন করতাম সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। তখন দেখেছি তার মাঝে অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা আজ বিকেলে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা অতিদ্রুত ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি। ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, শরীফ ওসমান হাদি শুধু নলছিটি না সারা দেশের একটি সম্পদ। তার রয়েছে অগাধ দেশপ্রেম এবং তিনি ফ্যাসিষ্ট বিরোধী অগ্রদূত সৈনিক। তিনি আমাদের নলছিটির সুযোগ্য সন্তান আমরা সবসময় তাকে নিয়ে গর্ববোধ করি। আজ আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা গতকাল সন্ধায় আট দলের ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। আমরা এগুলো করেই চুপ থাকবো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো। কারন শরীফ ওসমান হাদি একজনই তার বিকল্প সহজে খুজে পাওয়া যাবে না। সরকারকে অনুরোধ করবো অতিদ্রুত কালপ্রিট কে খুজে বের করুন। তার প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা মাওলানা আবদুল হাদিও ছিলেন অত্যন্ত মিষ্টভাষী সৎ মানুষ। ওসমান হাদি তার বাবার মতোই স্পষ্টবাদী সৎ মানুষ। তিনি আট থেকে দশ বছর আগে নলছিটি ছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এই সুগন্ধা নদীর তীরেই আমাদের সাথে তার ছোটবেলা কেটেছে। এখনো নলছিটি আসলে সে অত্যন্ত বিনয়ের সহিত আমাদের সাথে কথা বলেন। এমন একটা মানুষ শুধু দেশের পক্ষে কথা বলার কারনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনা করছি একই সাথে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিন কলামে ছবিসহ-০২
ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
বীথি শর্মা বনিক : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা শহরের পৌরসভা খেয়াঘাট সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এর পরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন । বক্তারা  বলেন, শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদ এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আজ নীরব শ্রদ্ধায় সারা জাতি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁদের মহান আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। বাংলাদেশের ইতিহাসে এটি এক গভীর শোক, বেদনা ও আত্মত্যাগের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পরিকল্পিতভাবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এ হত্যা দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের পথ সুগম হয়েছে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
তিন কলামে ছবিসহ-০৩
ওসমান হাদির উন্নত চিকিৎসা  ও তার পরিবারের নিরাপত্তা
জোরদারের দাবিতে ঝালকাঠিতে এনসিপি’র সংবাদ সম্মেলন
সৈয়দ হোসেন আবির: ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি । রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, এনসিপি ফিল্যান্ড শাখার আহবায়ক আহাদ সিকদার, জেলা শাখার আহবায়ক মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হোসেন। বক্তারা বলেন,‘ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বাংলাদেশে গর্ব তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। প্রশাসন হামলাকারিদের এখনও গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি তার শরীরের অবস্থা বেশি ভাল না। এই মুহুর্তে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো প্রয়োজন। তার পরিবারের নিরাপত্তা দেয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় এনসিপি ঝালকাঠি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুই কলামে
ঝালকাঠিতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
গাউছিয়া রিপোর্ট : ঝালকাঠির সাংবাদিক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার  রাতে ঝালকাঠি সদর থানায় খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ঝালকাঠি সদর থানার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের বেলায়েত সর্দারের পুত্র মোঃ সুজন সরদার (২৫), আনোয়ার সর্দারের পুত্র রাকিব সরদার(২৩), মোজাম্মেল তালুকদারের পুত্র মোঃ সজিব তালুকদার @ মোয়াজ্জেম (৩০) মোঃ জাকির সর্দারের পুত্র মোঃ লিমন সরদার। মামলার বিবরণে জানা যায়, আসামীরা গত ৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কীর্ত্তিপাশা ইউনিয়নের তারাপাশা ব্রীজের দক্ষিণ পাশে সাংবাদিক খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাড়ভাঙা জখম করে এবং পকেটে থাকা ১০ হাজার ৪শত টাকা নিয়া যায়। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী সাংবাদিক খলিলুর রহমান জানান, “আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে নানা রকম হুমকি ধমকি দিয়ে আসছে। আমি জান মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
দুই কলামে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া
গাউছিয়া রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে।  জেলা সেচ্ছাসেবক দলের আযোজনে ঝালকাঠি পৌর শহরের পশ্চিম চাদকাঠিতে দলটির জেলা শাখার সদস্য সচিব এডভোকেট মুশফিকুর রহমান বাবুর বাস ভবনে ১৪ ডিসেম্বর রোববার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব এ্যাডডভোকেট মুশফিকুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আলী হায়দার মিন্টু, খোকন মৃধা, আরিফুজ্জামান তুষার, মো. হাসান, মো. পাপন, সাবেক সাধারন সম্পাদক সরদার শাফায়েত হোসেন, সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুদ পারভেজ লিমন সহ দলটির জেলা কমিটির সদস্য সাইফ্লু, আল-আমিন, নাদিম সহ অনেকে। পরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনাও করা হয়। মোনাজাত পরিচালনা করেছেন ঝালকাঠি খাদ্য গোডাউন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল কুদ্দুস।
দুই কলামে ছবিসহ-০৪
নলছিটিতে শহীদ বুদ্ধিজীবি দিবসে
আলোচনা সভা অনুষ্ঠিত
রাজীব কুমার মালো,নলছিটি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝলকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের অয়োজনে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জোবায়ের হাবিবের নেতেত্বে নলছিটি শহরের ফেরিঘাট এলাকার বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল ইসলাামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো: রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভিন, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো:আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম মোল্লা, গোলাম মোস্তফা, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর -এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো:শাহাদাত হোসেন মনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার আজীম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সহ সম্পাদক মানিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো: শাহাজালাল হোসেন প্রমুখ।
দুই কলামে ছবিসহ-০৫
ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ
গ্উাছিয়া রিপোর্ট: ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলকাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। ভুক্তভোগীর দাবি, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেয়া হয়েছে।  ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুই কলামে ছবিসহ-০৬
রাজাপুরে কুয়াকাটা হুজুরের মাহফিলে মুসল্লিদের
ঢল, দিনের পথে চলার আহবান
রহিম রেজা : রাজাপুর উপজেলার নূরনগর তুলাতলায় সৈয়দ ফজলুল করীম (রহ.) মাদ্রাসা কমপে¬ক্স ও আলমতাজ কারীমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।  মাদ্রাসা ময়দানে আয়োজিত এ মাহফিল শুক্রবার শুরু হয় এবং শনিবার (১৩ ডিসেম্বর) মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়াকাটার হুজুরখ্যাত হাফীজুর রহমান সিদ্দীক। তাঁর বয়ানকে ঘিরে মাহফিল এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং উপস্থিত চোখে পরার মত ছিল। দ্বীনি দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি সমসাময়িক সামাজিক অবক্ষয়, নৈতিকতা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোকপাত করেন। দ্বিতীয় দিন বাদ এশায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী। প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে মুহতামিম জামিয়া ইব্রাহিমীয়া দারুল বাড়ী কওমী মাদরাসা হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী। এছাড়া বয়ান করেন মুফতী ইমরান হুসাইন মুজাহিদী, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খাঁন, মাওলানা মুফতী নূরুল্লাহ আশরাফী, হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা মাহফুজুর রহমান জিহাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। মাহফিলে আমন্ত্রিত আলেমদের মধ্যে আরও ছিলেন মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা মো. ফজলে আলী খান, মাওলানা জাহিদুল ইসলাম, ক্বারী তাওহিদুল ইসলাম তালুকদার, পরিচালক হাতে নাজায় মাহমুহিলপুর, মাওলানা বায়জিদ হক ফরাজী, মাওলানা মো. নূরুল হক, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শিহাব বিন আনছারী, মাওলানা নেছার উদ্দিন, শিক্ষক সমন্বয়ক মাওলানা আল-আমিন রুম্মান গাজী প্রমুখ মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মুফতী আছাদুজ্জামান।


More News Of This Category