• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও দোকানপাট বন্ধ।

Reporter Name
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
oplus_2

   রেড বাংলা নিউজঃ

 

  ইনকিলাব  মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করায় তাঁর নিজ জন্মভূমি গ্রামের বাড়িসহ উপজেলা ও জেলা জুড়ে এখনো চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসীর কান্না ও আহাজারী যেন থামছেই না। তাঁরা এতো কম বয়সে ওসমান হাদির চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না। তাঁর আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ছাত্র-জনতা এর আয়োজন করেন।

এসময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সিদ্দিকুর রহমান, অফিস সসম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায় ইয়াসিন ফেরদৌস ইফতি,গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি দিয়ে নিহত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা সে ইন্তেকাল করেন। গুলি করা দুর্বৃত্তদের ইন্টারপুলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। রবিবার সকাল ৯টা থেকে ঝালকাঠিতে কর্মসূচী পালন করা হবে বলেও জানাজার নামাজ শেষে ঘোষণা দেন এ নেতা।

অপরদিকে শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকল দোকানপাট বন্ধ রাখা হয় এবং সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এবিষয়ে নলছিটি উপজেলা ব্যাবসায়ী সমিতির উদ্যোগ সকালে শহরে মাইনিং করা হয়।

নলছিটি পৌর বস্ত্র ব্যাবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন জানান,  নলছিটি উপজেলাবাসীর পক্ষে সকল ব্যাবসায়ীরা শরিফ ওসমান হাদির সম্মানে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরও বলেন, জাতীয় বীর শরীফ ওসমান হাদীর পরিচিতি ও সুখ্যাতি এখন শুধু নলছিটির মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে।

রেড বাংলা নিউজ

ঝালকাঠি প্রতিনিধি

তাং— ২১-১২-২০২৫ ইং।


More News Of This Category