• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন বিল্লাল হোসেন মিয়াজী !!!

মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ।
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

 

 

 এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন-         বিল্লাল হোসেন মিয়াজী

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী। দলের মহাসচিব পদ শূন্য হওয়ায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

  দলীয় সূত্রে জানা যায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ অন্য রাজনৈতিক দলে যোগদান করায় মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

  বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

     বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকার রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।

উল্লেখ্য, এলডিপির মহাসচিব সাবেক  প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বুধবার দুপুরে বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

  দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মোঃ সাইফুদ্দিন জিয়া, মতলব চাঁদপুর। 

            রেড বাংলা নিউজ। 

 

 


More News Of This Category