ঝালকাঠিতে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি) এবং মোঃ রফিকুল ইসলাম জামালসহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল !!!
রেড বাংলা নিউজ :
ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ঝালকাঠিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৫জন প্রার্থী। এরমধ্যে ঝালকাঠি-১ আসনে ১৫ জন ও ঝালকাঠি-২ আসনে ১০জন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র-৬ জন, বিএনপির-২ জন, জামায়াতের- ২ জন, জাতীয় পার্টির -২ জন, ইসলামী আন্দোলনের -২ জন, এনসিপির- ১ জন, লেবার পার্টির-১ জন, জনতাদলের-১জন, জেপির-২ জন, জাসদ-২জন, গনঅধিকার পরিষদের-২ জন, এবি পার্টির-১ জন রয়েছেন। ঝালকাঠি-১ আসনে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল , জেলা জামায়াতের সদস্য ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহামুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) গোলাম আজম সৈকত, কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা কামরুজ্জামান খান, জাতীয় পার্টি জেপি সিনিয়র যুগ্ম মহাসচিব এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র ( বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গন অধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল হোসেন মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র ( বিএনপি) মেজর সাব্বির আহমেদ । ঝালকাঠি -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বাংলাদেশ জামায়াত ইসলামী এর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান, জাসদ (জেএসডি) মাসুদ পারভেজ, এনপিপি ফোরকান হোসেন, গন অধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর ও মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র) ও সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)।
সোমবার দুপুরে ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে মনোনয়নপত্র দাখিল করেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনসহ দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থীদের সাথে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদ হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা সাথে ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঁঠালিয়া একটি অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের উন্নয়নের জন্য দল তাকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হলে তিনি নদী ভাঙনসহ মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
এদিকে মনোনয়নপত্র দাখিল করেন ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো শুকরিয়া আদায় করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ঝালকাঠি ও নলছিটির সোনার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। তিনি নির্বাচিত হলে নদী ভাঙনসহ গুরুত্বপূর্ণ বিবেচনা করে সব সেক্টরে ব্যপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।