• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ৪র্থ ব্যাচের সার্টিফিকেট বিতরণ !!!!

মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ।
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

  ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ৪র্থ ব্যাচের সার্টিফিকেট বিতরণ,,,,,,,,!!!

 

 

     মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ :

 

গত ৩০ ডিসেম্বর ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো “দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের ৪র্থ ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — জনাব মোঃ আলাউদ্দিন, উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি। সভাপতিত্ব করেন জনাব কিশোর চন্দ্র বালা, বিভাগীয় প্রধান, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আলাউদ্দিন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিলান্সিং একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র। দেশের শিক্ষিত যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা দেশ-বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন।একই সঙ্গে তিনি ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে জনাব কিশোর চন্দ্র বালা বলেন — ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড শুরু থেকেই যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের ৪৮ জেলার যুবদের এই প্রশিক্ষণের আওতায় আনা প্রকল্পটির একটি বড় সফলতা। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, বরং প্রশিক্ষণ শেষে বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন ও ধৈর্যের সঙ্গে কাজ করে সফল ফ্রিলান্সার হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হচ্ছে এবং বেকারত্ব হ্রাসে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

     রেড বাংলা নিউজ ,,,,,,,,, 

 

 


More News Of This Category