১ লা জানুয়ারি ২০২৬ জেলা ট্রেজারি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।
মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ।
Update :
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
Share
১ লা জানুয়ারি ২০২৬ ইং- জেলা ট্রেজারি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।
জেলা প্রশাসক মহোদয় কর্মকর্তাদের নিয়ে ট্রেজারি শাখায় প্রবেশ করেন এবং ট্রেজারি শাখার ডাবল লক, সিঙ্গেল লক কক্ষ ঘুরে দেখেন, নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, জেলা ট্রেজারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের মধ্যে একটি। কারণ এতে সকল প্রকার পাবলিক পরীক্ষাসহ অন্যান্য সরকারি দপ্তরের মূল্যবান ও গোপনীয় কাগজপত্র, জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কার্টিজ পেপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী সংরক্ষণ ও বিধি মোতাবেক সরবরাহ করা হয়। বছরে ২ বার ট্রেজারিতে মজুদ মালামাল ও নথিসমূহ যাচাই করা হয়।