সমগ্র বাংলাদেশের ট্রাফিক বিভাগের পুলিশ বাহিনী যখন ওসমান হাদীর মৃত্যু পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, ঠিক তখনই মটর সাইকেল আরোহীদের নিয়ে রমরমা বানিজ্য শুরু করে দিয়েছে কিছু অসাধু ট্রাফিক ও পুলিশ। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বিষয়ে তৎপরতার নামে ওসমান হাদীর খুনীদের ব্যাপারে এখনো কোন একটা গুরুত্বপূর্ণ ক্লু পর্যন্ত ট্রাফিক বিভাগের পুলিশ দিতে পারেনি। অথচ, বিট বানিজ্য করে অবৈধ সড়কযান ট্রলি নির্বিঘ্নে সামনে থেকে চলাচল করতে দিচ্ছে। যার ফল স্বরুপ– এই ইছানিল হাইওয়ে সড়কে অবৈধ যান টলির ধাক্কায় অন্য একটি গাড়ি ভয়াবহ দূর্ঘটনা কবলিত হয়েছে!!!