• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন !

🇧🇩 মোঃ মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

  গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা,পাঁচজনকে আসামি করে থানায় মামলা।

 

     নিজস্ব প্রতিবেদক,রেড বাংলা নিউজ:

  মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঘরের ভেতরে কুপিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে গজারিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

  নিহত জান্নাত হোসেন (২৭) গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নয়ানগর গ্রামে জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশী শাহীন রাঢ়ীর বাড়িতে নেওয়া হয়। পরে ঘরের ভেতরে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত তারেক (৩২), রিয়াদ (২৭), তাজবির (২২) ও তাদের মা তাসলিমা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে তারেক, রিয়াদ ও তাজবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসক্ত ওবিবাদে লিপ্ত থাকত। ঘটনার দিন সকালেও তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়দের দাবি।

  নিহতের বড় ভাই রাজু বলেন– বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লদীর্ঘদিন ধরে এলাকায় মাদকসক্ত ওবিবাদে লিপ্ত থাকত। ঘটনার দিন সকালেও তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়দের দাবি। বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল।

  জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করে। পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে ডেকে নিয়ে তাদের ঘরের ভেতরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে তিন ভাই ও তাদের মা। এ ঘটনায় আমার মা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

  খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও রবিবার (২২ ডিসেম্বর)বাদ মাঘরিব জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. হাসান আলী বলেন,এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সর্তক রয়েছে।

 

রেড বাংলা নিউজ,,,,,,, 

 

 


More News Of This Category