ঝালকাঠি প্রেসক্লাব যেন দিন দিন স্বৈরাচারের দোসরের অভয়ারণ্য হয়ে উঠেছে।
চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও কাঁদিতে পারিনি,
জাতি আজ কতটা নির্লজ্জ !!!!
কেমন জানি ধিরে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সকল আহত যোদ্ধাদের কথা মনে আসতেই– এই গানের উক্তির কথাটা লিখেই ফেলেছি !
আসলে আমার এই লেখা ঠিক হবে কিনা জানিনা, কারণ আমি তো আর “”প্রথম আলোর”” মতো কোন একটা বিদেশি ক্ষমতাধর দেশের দালালি করার ক্ষমতা রাখিনা। শুধু তাই নয়- আমার অনলাইন পোর্টাল রেড বাংলা নিউজ এর তো সবে মাত্র সম্প্রচারমূলক পথ চলা। এখনো এক বছর পর হয়তো তদন্তে ডিজিএফআই সহ বিভিন্ন রকম আইনি মিমাংসার পরে হয়তো সরকারিভাবে নিবন্ধীত হতেও, পারে আবার নাও হতে পারে।
তাই আমার তো- এই সকল বড় বড় পত্রিকাসহ বিভিন্ন দালাল মিডিয়ার মতো চাটুকারিতা করে সংবাদ পরিবেশন করা উচিৎ।
আবার কিনা শহীদ ওসমান বিন হাদীর মতো দেশ ও দশের কথা ভেবে দেশি-বিদেশি সকল আধিপত্যবাদের কথা বলতে গিয়ে আততায়ীর হাতে আক্রমণের শিকার হয়ে এক প্রশান্তি নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে আল্লাহর কাছে চলে যেতে হয় !!!
আর আমার “মা” — “বোনেরা” বিচারের আশায় অন্য কোন পত্রিকার ফিচার হবেন !!!
যাইহোক– কোন কিছু নিয়ে এতো চিন্তা করে, নিজেকে একজন আদর্শিক খাঁটি দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে তৈরী করা যাবেনা।
তাই সকল ভয়, হামলা-মামলা এবং আক্রমণের কথা বাদ দিয়ে আপাতত, দেশ এবং জাতির কথা চিন্তা করে যতটা সম্ভব দেশি-বিদেশি সকল আধিপত্যের বিরুদ্ধে সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবো।
ঝালকাঠি প্রেসক্লাবের বর্তমান নবনির্বাচিত কমিটি নিজেরাই যেন গত স্বৈরাচার আমলের এক জলন্ত প্রতিচ্ছবি।
এই চাটুকারি কমিটির সদস্যদের মধ্যে বেশির ভাগই আওয়ামিলীগ সরকারের আমলে হয় নিজেরা, নয় পারিবারিক ভাবে, নাহয় স্বজন প্রিতীমূলক ভাবে ক্ষমতার কাছাকাছি থেকে বিএনপি – জামাতসহ সকল বিরোধী জোট দমনে আলহাজ্ব আমির হোসেন আমু ( এমপি ) সহায়তা করে গেছে জুলাই ২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত।
আর এখন সাংবাদিকতার সার্টিফিকেট নিয়ে ভবিষ্যৎ ফ্যাসিবাদের আগ্রাসন ফিরিয়ে আনতে গোপনে দেন-দরবার করে চাষাবাদ চালিয়ে যাচ্ছে।
যেখানে বর্তমান ঝালকাঠি প্রেসক্লাব এর অধিকাংশ সদস্য ফ্যাসিবাদের আমলে বিভিন্নরকম ঠিকা কাজে নিয়োজিত রেখেছেন। সেখানে মাহফুজ খানের মতো – (এমপি আমুর আস্থাভাজন ও ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত) দোসরকে ফুলেল শুভেচছা দিয়ে খ্যাতিমান ঠিকাদার উপাধীতে বিভূষিত করা তো এই সাংবাদিক মহলের কাছে একটা অতি সামান্য ও নগন্য বিষয় !
সত্যি সত্যি আমার ভয় হচ্ছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা সরকার গঠন করবে তারা নির্বিঘ্নে কেমন করে রাষ্ট্র মেরামতের কারিগর হয়ে দেশ ও জাতি পরিচালনা করবেন। দেশ ও জাতি নিয়ে আমার এই চিন্তার কারন,আমিও শহীদ ওসমান হাদীর মতোই ঝালকাঠি জেলার নলছিটি থানার ছেলে এজন্যই হয়তোবা।