জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম বলেন— Happy wife, Happy life…!!!
🇧🇩 মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
Share
জুলাই যোদ্ধা নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়েছে —
“একটা কথা আছে না, Happy wife, Happy life… So, How much credit do you give to your partner for your political success so far… (আপনার রাজনৈতিক সাফল্যে আপনার পার্টনারের অবদান কতটুকু?)
রেড বাংলা নিউজ এর কাছে জুলাই যোদ্ধা নাহিদ ইসলামের উত্তরটা ছিলো এরকম—
জুলাই আন্দোলনের সময় আমি যখন হাসপাতালে ছিলাম, পুরোটা সময় সে আমার পাশে ছিলো। আমি যে শারীরিক যন্ত্রণা আর কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, ঠিক একই রকম বরং তার চেয়েও বেশি—মানসিক যন্ত্রণা সে সহ্য করেছে।
আমার কষ্ট মানুষ দেখেছে।আমার জন্য মানুষ কেঁদেছে, দোয়া করেছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু আমার পেছনের গল্পটা কেউ জানে না। আমার চাইতেও বেশি কষ্টের ভেতর দিয়ে গেছে সে—নীরবে, আড়ালে।
আন্দোলনের আগের দুই–তিনটা বছর আমাদের জন্য খুব ভালো সময় ছিলো না। নতুন বিয়ে, চাকরি খোঁজা, টিউশন করা, আবার একই সঙ্গে রাজনীতি চালিয়ে যাওয়া।
এই পুরো সময়টায় নিঃশর্তভাবে আমার পাশে ছিলো সে।
কখনো অভিযোগ নয়, কখনো বিরক্তি নয়—শুধু সাপোর্ট। এজন্য আমি সবসময় তার কাছে থ্যাংকফুল।”
নাহিদ ইসলামের এই কথাগুলো শুনার পর মনে হচ্ছে— “প্রতিটি সফল এবং সাহসী যো দ্ধা র পেছনে একজন ধৈর্যশীল নারীর ত্যাগ আর দোয়া থাকে”।
নাহিদ ইসলামের এই স্বীকারোক্তি আমাদের শিখিয়ে দেয়, দিনশেষে ভালোবাসা আর বিশ্বাসই একজন মানুষকে অসাধ্য সাধনের শক্তি দেয়।
পর্দার আড়ালে থাকা সেই সব সাহসী নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা নিঃশব্দে আগলে রাখেন আমাদের আগামীর নেতাদের।