• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে উদ্ধার ৫০ মণ জাটকা গেল এতিমখানায় ।

🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 

 

 

 মতলব (চাঁদপুর) বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ :

 

ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণের চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেলা হতে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ২ হাজার কেজি (২ মেট্রিক টন অর্থাৎ ৫০ মণ) জাটকা উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মতবল উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস রেড বাংলা নিউজকে বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

 

 

তিনি আরও বলেন, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে   নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

   রেড বাংলা নিউজ,,,,,,,,, 

 


More News Of This Category