• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

মাইলস্টোনে শহীদ চাচাতো বোনকে স্মরণ করলেন তারেক রহমান।

🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 

 

  মাইলস্টোনে শহীদ চাচাতো বোনকে স্মরণ করলেন তারেক রহমান।

  বুধবার মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান। আর এই খবরের মাধ্যমে মনে পড়ে গেলো তার চাচাতো বোনের কথা।

  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিকে যখন শোকের মাতম, তখন উঠে আসে এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প। সেই গল্পে চোখ পড়তেই আবার স্তম্ভিত হয়েছে সবাই। দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

 জানা যায়, মাহেরীন চৌধুরী প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চাচাতো ভাই এম আর চৌধুরীর মেয়ে। তার ‍দুই ছেলে আছেন। তিনি মাইলস্টোনে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দূর্ঘটনা কালে তিনি তার নিজের, সন্তানের কিংবা স্বামীর কথা না ভেবে তার শিক্ষার্থীদের কথা ই ভেবেছিলেন।

 

  মাহেরীন চৌধুরী তার চাচী বেগম খালেদা জিয়ার খুব কাছের মানুষ ছিলেন। হাসপাতালে মাঝেমধ্যেই চাচীর জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে যেতেন, খোঁজ খবর নিতেন কারাগারে থাকার সময়েও। তবে এই পরিচয়ে তিনি কখনো কোনো সুবিধা নিতে চাননি, এমনকি মৃত্যুর আগে কখনো খবরের শিরোনামও হননি।

রেড বাংলা নিউজ,,,,,,,, 

 

 


More News Of This Category