জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্প্রতিক সিলেট–১ ও ঢাকা–১৭ আসনে দেওয়া দুটি বক্তব্য আমি ব্যক্তিগতভাবে পর্যালোচনা করতে গিয়ে একটি বিষয় আমাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি কেবল জনগণের উদ্দেশ্যে ভাষণ দেননি—বরং জনগণকেই তাঁর রাজনীতির মঞ্চে তুলে এনেছেন। মানুষের কথা শুনেছেন, তাদের সমস্যার কথা জানতে চেয়েছেন, সমাধানের পথ খুঁজেছেন এবং দায়িত্বশীল প্রতিশ্রুতি দিয়েছেন।
এটাই ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির রূপরেখা। যে রাজনীতিতে নেতা শুধু বলবেন না, শুনবেনও।
যে রাজনীতিতে জনগণ কেবল শ্রোতা নয়, অংশীদার। শুধু বলে যাওয়ার রাজনীতি—আর জনগণ বোকার মতো শুনে যাবে সে সময় আজ শেষ। আপনি যেমন আপনার কথা জনগণের কাছে তুলে ধরবেন, ঠিক তেমনি জনগণের কণ্ঠস্বরও আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে।
জনগণের কথা শোনার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের গণতন্ত্র ও টেকসই সমাধান।
এভাবেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ—জনগণের বাংলাদেশ।
( ব্যাক্তিগত অনুভূতি প্রকাশ ) এ্যাডঃ মোঃ ফয়সাল খান ঝালকাঠি।