চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে— পিসিবি চেয়ারম্যান !!!
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
Share
আইসিসি’র সিদ্ধান্তের প্রতিবাদে সংহতি জানাতে চায় পিসিবি, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তান সরকার।
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও আসন্ন বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাভী জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে। বর্তমানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের বাইরে থাকায় তার ফেরার পরই চূড়ান্ত ঘোষণা আসবে।
আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। মহসিন নাভী আইসিসি’র এই পদক্ষেপকে ‘অবিচার’ ও ভারতের প্রতি ‘পক্ষপাতিত্ব’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, অতীতে পাকিস্তান ও ভারতের জন্য ভেন্যু পরিবর্তন করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন তা করা হলো না। পিসিবি প্রধান আরও জানান যে, সম্ভাব্য বর্জনের প্রেক্ষিতে তাদের কাছে বিকল্প পরিকল্পনা (Plan A, B, C) প্রস্তুত রয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।