• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার !!!

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

 

 

 

নিজস্ব প্রতিবেদক, রেড বাংলা নিউজ :

 

 

 ঝালকাঠির রাজাপুরে সাতমাসের এক গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ বুদ্ধিপ্রতিবন্ধীও বটে। এঘটনায় সন্দেহভাজন ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন, ওই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

 মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়, রাজাপুর উপজেলার এক এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ২২ বছর বয়সী ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়ির উঠান থেকে কয়েক যুবক পাশের একটি ছাড়া বাড়ির পেছনে ধরে নিয়ে ধর্ষণ করে।

  পুলিশ আরও জানায়, ভিকটিম সাত মাসের অন্তসত্ত্বা বলেও পরিবারের দাবী। এ ঘটনায় তার স্বামী বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।

 রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ওই নারীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।

 

এ ঘটনায় গ্রেপ্তার চার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান রাজাপুর থানার অফিসার ইনচার্জ । 

 RED BANGLA NEWS 

 

 


More News Of This Category