• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট কিন্তু প্যারোল না !!!!

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

 

 

    সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট কিন্তু প্যারোল না  !?
(সে প্যারোলে আবেদনই করেনি আসবে কেমন করে) !!! 

  সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট হলো, সাদ্দামের বৌ তার বাচ্চাকে নিজ হাতে খুন কইরা নিজে মইরা গেছে।

কেন?

সাদ্দামের জন্য।

সাদ্দাম ৫ আগস্ট পর্যন্ত রাজপথে থেকে ছাত্রজনতাকে হত্যা করসে।

ওর ফেসবুকে যান।

কী ভয়ংকর সব হুংকার।

মজার ব্যাপার কী জানেন?

যেই হাসিনার জন্য সাদ্দাম খুন করতে নামসিল, সেই হাসিনা ভালো আছে।

হাসিনার ছেলে মেয়ে ভালো আছে।

ইভেম সাদ্দামের এলাকার এমপিও ভালো আছে।

কোটি কোটি টাকা কামাইয়া ৫ তারিখ পালাইসে।

মাঝখান থেকে সাদ্দামের জীবন শেষ।

এমন সাদ্দাম বাংলাদেশে এই মুহুর্তে লাখ লাখ।

কিছু আছে জেলে।

বাকিরা আর ২০ বছর পর জেলে যাবে।

সাদ্দাম হয়েন না।

রাজনীতি করতে চাইলে রাজা হন। রাজা হয়ে রাজনীতি করেন।

না পারলে অন্য কাজ করে জীবন চালান।

যাতে নিজে বেঁচে থাকতে পারেন, যাতে নিজ অন্যায়ের জন্য আপনার বৌ বাচ্চাকে মরতে না হয়।

হাসিনার কিচ্ছু যায় আসে নাই।

বিশ্বাস করেন, সে খুবই খুশি।

কারণ সাদ্দামের মরে যাওয়া বৌ বাচ্চাকে নিয়ে সে এখন অনেক কানতে পারবে।

অথচ হাসিনা ঠিকমতো খোজ নিলে সাদ্দামের বৌ তার বাচ্চাকে খুন করে নিজে মরত না।

হাসি আসছে?

সাদ্দামকে বোকা মনে হচ্ছে?

বাট আপনি যখন আপনার নেতার কথাতে অমুককে মারেন, তমুককে মারেন, তখন আপনিও কিন্তু একজন সাদ্দামই হয়ে যান।

নেতাদের টিকেট সবসময়ই কাটাই থাকে।

সাদ্দামদের থাকে না।

সাদ্দামের জন্য কান্নাকাটি করার কিছু নাই। সে একজন ক্রিমিনাল, আইন তার বিচার করবে।

জাস্ট আপনি নিজে কোন পিও নেতার দ্বারা আরেকজন সাদ্দাম হয়ে যাচ্ছেন কি না, এই প্রশ্নটাই জাস্ট নিজেকে কইরেন।

লেখকঃ মারজুক রাসেল। 

 

RED BANGLA NEWS 

 


More News Of This Category