ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত !!!
🇧🇩 মোঃ মেহেদী হাসান,বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ মেহেদী হাসান,বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজঃ
ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে আয়োজিত এ সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব পালনের কৌশল এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আনসার ও ভিডিপি রেঞ্জ কমান্ডার জনাব আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা কমান্ডেন্ট জনাব মোঃ ইসমাইল হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা কমান্ডেন্ট মোঃ ইসমাইল হোসেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে সবাইকে নিরপেক্ষতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে।
সভায় জেলা আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঝালকাঠির চার উপজেলার উপজেলা কর্মকর্তা ও প্রশিক্ষক,প্রশিক্ষিকাবৃন্দ।