ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র হাতে ফুল দিয়ে এনসিপির প্রধান সমন্বয়ক আজাদ রহমানসহ ১০ নেতাকর্মীর বিএনপি’তে যোগদান ।
🇧🇩 মোঃ মেহেদী হাসান, বার্ত সম্পাদক , রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক
রেড বাংলা নিউজঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং এর ১২ ই ফেব্রুয়ারী’কে সামনে রেখে ঝালকাঠিতে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আজাদ রহমানসহ ১০ নেতাকর্মী ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।