ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় সম্পর্কে নির্দেশনা বিষয়ক ব্রিফিং !!!
🇧🇩 মেহেদী হাসান, বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক
রেড বাংলা নিউজ
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় সম্পর্কে বিশেষ ব্রিফিং।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ মতিয়ার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন, পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি ১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ।
ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি বাস্তবায়ন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, অনিয়ম ও অপরাধ দমন এবং নির্বাহী ও বিচারিক দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।