• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ছেলেকে জবাই করে হত্যা, পিতার আত্মসমর্পণ ‎।

🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

       রাবেয়া সুলতানা 

       বিশেষ প্রতিনিধি 

     রেড বাংলা নিউজঃ

 

       ঝালকাঠির কাঠালিয়ায় ছেলেকে জবাই করে হত্যা, পিতার আত্মসমর্পণ। 

     

     ‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান মাসুম (২৫) কে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করেছে পিতা। ১৫ ফেব্রুয়ারি রাতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

  সরে জমিন ও পুলিশ সূত্রে জানা যায়— পারিবারিক কলহের জেরে আব্দুল বারেক খান ধারালো দা দিয়ে তার যুবক ছেলে মাসুমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  ‎ঘটনার পরপরই আব্দুল বারেক খান কাঠালিয়া থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎

  এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনার টাকার জন্য পিতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রায়:শই নির্যাতন করতো । নিহত মেহেদী হাসান প্রায়ই বিভিন্ন ঝামেলা সৃষ্টি সহ পারিবারিক জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল।

‎

     কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু নাসের রায়হান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

RED BANGLA NEWS 

 

 


More News Of This Category