• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

‘হাসিনাকে কি ফেরানো হবে?’ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নে কী বললেন জনাব তারেক রহমান

মোঃ মেহেদী হাসান, বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গড়ার পথে বিএনপি। নির্বাচনে জয়ের পর শনিবার সাংবাদিক বৈঠক করেন বিএনপি-প্রধান তারেক। অনেক প্রশ্নের মধ্যে তাঁর কাছে ধেয়ে আসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও। সেই প্রশ্নের উত্তরে নিজের অবস্থানের কথা স্পষ্ট করলেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

 

হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে বলে জানান তারেক। ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী হাসিনা চলে আসেন ভারতে। একাধিক বার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছে। কিন্তু নয়াদিল্লি এখনও জবাব দেয়নি। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জট এখনও অব্যাহত। সেই আবহেই বাংলাদেশে নির্বাচন হয়। দুই-তৃতীয়াংশ ভোটে জিতে সরকার গঠন করতে চলেছে বিএনপি। হাসিনার প্রত্যর্পণ নিয়ে কী পরিকল্পনা হবে বাংলাদেশের পরবর্তী সরকারের? তারেক বলেন, ‘‘এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে।’’

 

বাংলাদেশের এই ভোটে আওয়ামী লীগ লড়াই করেনি। নির্বাচনে হাসিনার দল নিষিদ্ধ ছিল। শনিবার নতুন বাংলাদেশ গড়ার কথা বলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন তারেক। তবে তিনি আওয়ামী লীগের কথা উল্লেখ করেননি। তাঁর কথায়, ‘‘এই জয় বাংলাদেশের। এই জয় গণতন্ত্রের। আজ থেকে আমরা স্বাধীন।’’ তিনি এ-ও বলেন, ‘‘দুর্নীতি সরিয়ে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ এবং মানবিক দেশ হিসাবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।’’ তারেক মনে করেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এবং বিরোধী দলগুলি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তারেকের মতে, সকলের মত এবং পথ ভিন্ন হতে পারে। কিন্তু দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে গড়াবে? শনিবারের সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘‘আমরা আমাদের বিদেশনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। এই নীতি তৈরি হবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থের উপর। সেখানে সর্বদাই বাংলাদেশ এবং দেশের নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। সেই ভিত্তিতে আমরা আমাদের বিদেশনীতি ঠিক করব।’’ এ-ও বুঝিয়ে দেন, শুধু ভারতের জন্য নয়, অন্য দেশগুলির ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য হবে।


More News Of This Category