ঝালকাঠিতে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Share
রাবেয়া সুলতানা
বিশেষ প্রতিনিধি
রেড বাংলা নিউজঃ
জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকার সময় রচনা এবং বিকাল ০৩:০০ ঘটিকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজন করা হয়। উক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন- জনাব,মোঃ মোস্তাফিজুর রহমান (সহকারী কমিশনার) জেলা প্রশাসক এর কার্যালয় ঝালকাঠি এবং মোঃ নুরুল ইসলাম লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) জেলা সরকারি গণগ্রন্থাগার ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগীদের সাথে আসা অভিভাবক বৃন্দ। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পূর্ব নির্ধারিত উন্মুক্ত এবং প্রভাতফেরী এই দুইটি বিষয়ের উপর।
(ক,খ,গ) — এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা চলাকালীন সময়ে “গ” ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু-কিশোর একজনও পরিলক্ষিত হয়নি।
বিষয় ‘ উন্মুক্ত ‘ এর “ক” ক্যাটাগরিতে চিত্রাঙ্কনে শিশু থেকে দ্বিতীয় শ্রেণিতে ১ম স্থান লাভ করেছে প্রতিম রায়, ২য় হয়েছে উদিতা সেন গুপ্ত, ৩য় হয়েছে অঞ্চিতা, ৩য় যুগ্ম হয়েছে সাফা মাহরীন।
এছাড়াও বিষয় ‘ প্রভাত ফেরী ‘ এর — “খ” ক্যাটাগরিতে চিত্রাঙ্কনে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেনীতে ১ম স্থান লাভ করেছে রুপম রায়, ২য় স্থান অর্পণ দাস,৩য় স্থান সমজীতা চক্রবর্তী, ৩য় যুগ্ম শ্রেয়সী হালদার সুজা, ৩য় এর দ্বিতীয় যুগ্ম হয়েছে দেবজ্যোতি প্রত্যুশা। এভাবেই দিনভর প্রতিযোগী এবং অভিভাবকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের সরব উপস্থিতিতে উক্ত বিষয়গুলোর উপর প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।