• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

দেশের লাভ ও ঝুঁকির হিসাব নিয়ে বিশেষজ্ঞ মহলে উদ্বেগ |

🇧🇩 হেপী সুলতানা, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

      হেপী সুলতানা 

     বিশেষ প্রতিনিধি 

   রেড বাংলা নিউজঃ

 

 

 

 দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের লাভ ও ঝুঁকির হিসাব নিয়ে বিশেষজ্ঞ মহলে উদ্বেগ। ২০২৬ ইং সালে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের প্রাক্কালে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বা অংশীদারিত্ব চুক্তির প্রভাব নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের নীতি-নির্ধারণী ও বিশেষজ্ঞ মহল।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন ওয়াচ’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব চুক্তির লাভ-ক্ষতি ও কৌশলগত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 এলডিসি উত্তরণের পর বাংলাদেশ বর্তমানে ভোগ করা শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা (DFQF) হারাবে।এই ঘাটতি পূরণে সরকার যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পথে হাঁটছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ এবং জাপানের সঙ্গে প্রস্তাবিত ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (EPA) নিয়ে সভায় চুলচেরা বিশ্লেষণ করা হয়।

 

      রেড বাংলা নিউজ 

 


More News Of This Category