• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

এবার চাঁদাবাজ চপলকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ

🇧🇩 মোঃ জুনায়েত আহম্মেদ শুভ,স্থানীয় প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

    মোঃ জুনায়েত আহম্মেদ শুভ

      স্থানীয় প্রতিনিধি 

     রেড বাংলা নিউজঃ

 

           কীর্ত্তিপাশার আলোচিত চাঁদাবাজ ও বিএনপি নেতা মোঃ আনিসুজ্জামান চপল (৫৬)-কে ডাকাতি মামলায় দৃশ্যত গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।

ঝালকাঠি থানার মামলা নং-১৪ (জি আর-১২২) অনুসারে, গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ নজরুল ইসলাম আদালতে আবেদন করলে, আদালত অভিযোগ প্রমাণের স্বার্থে অভিযুক্তকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

অভিযুক্ত বর্তমানে জেল হাজতে রয়েছেন।

  তদন্ত প্রতিবেদনে জানা গেছে, ৭ মে ২০২৫ রাত ২টার দিকে আনিসুজ্জামান চপলসহ ৭–৮ জন সশস্ত্র ডাকাত কীর্ত্তিপাশার এক বসতবাড়িতে প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের ধমকি দিয়ে নগদ ৭ লক্ষ টাকা, ২৮ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটপাট করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ঘটনার আগে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার দেখানো অপরিহার্য।

 

      রেড বাংলা নিউজ 

 


More News Of This Category