• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

খুলনা, বরিশাল, রাজশাহীকে বিদেশের মতো করে ফেলেছে আওয়ামিলীগ— রুমিন ফারহানা ।

🇧🇩 মোঃ জসিমউদদীন খান, বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

  মোঃ জসিমউদদীন খান 

   বিভাগীয় প্রতিনিধি 

  রেড বাংলা নিউজঃ

 

 

 

  খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে এ মন্তব্য করেন তিনি। 

 

   এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ, দেখার মতো সৌন্দর্য। সেখানে যখন আমি আমার গরীব এলাকাতে আসি, মানুষগুলোর জন্য আমার কষ্ট লাগে।’

   প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একজন নারী। তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া— ২   (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র হিসেবে লড়াই করে প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

  এর আগে গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করে বিএনপি।

 

রেড বাংলা নিউজ 

 


More News Of This Category