আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার নামটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া যা করে গেছেন ১৫ মাসে তা বিগত ১৫ বছরেও কেউ করতে পারেনি।
বিগত ১৫ বছরে ক্রিকেট বোর্ডে যে পরিমাণ দূর্নীতি হয়েছে তা লিখে প্রকাশ করার মতো না। নাজমুল হাসান পাপন ৯০০ কোটি টাকার বুলি আওড়িয়ে তার সারগিদদের নিয়ে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।
পাপন আমলে ক্রিকেট বোর্ডে এমন একটি সিন্ডিকেট তৈরি করেছিল যে, কেউ চাইলেও বাইরে থেকে এসে সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালক হতে পারতো না। কারণ পাপন গং আগেই ঠিক করে রাখতো কারা আসবে বোর্ডে।
আওয়ামীলীগের বিদায়ের পর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। আর দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজিয়েছেন। তার সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটি ছিল আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতি করা। তাছাড়া ফারুক আহমেদ, আসিফ আকবর, এম নাজমুল ইসলামের মতো সৎ ও ক্রিকেট প্রেমী মানুষদেরকে ক্রিকেট বোর্ডে নিয়ে এসেছেন।
তাই বলা যায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার নামটি।