• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

বগুড়ায় পরিচ্ছন্নতাকর্মী সুনিলকে হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন।

🇧🇩 মোঃ জসিমউদদীন খান, বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

 

  মোঃ জসিমউদদীন খান 

      বিভাগীয় প্রতিনিধি 

      রেড বাংলা নিউজঃ

 

   বগুড়ায় পরিচ্ছন্নতাকর্মী সুনিলকে হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন: খুনি অনিকের দ্রুত গ্রেফতার দাবি। 

বগুড়ায় পরিচ্ছন্নতাকর্মী সুনিল বাশফোর হত্যার সাথে জড়িত সন্ত্রাসী অনিক মিয়াকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

 

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া এই মানববন্ধনে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হরিজন সম্প্রদায়ের মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে অনিক মিয়াসহ একটি সন্ত্রাসী চক্র চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সুনিল বাশফোর এই অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে।

বক্তাদের মূল দাবি-
খুনি অনিকের গ্রেফতার: প্রধান আসামি অনিক মিয়াকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
সুষ্ঠু বিচার নিশ্চিত করা: হত্যার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্ভব।

 

    রেড বাংলা নিউজ 

 


More News Of This Category