ডাঃ ইউনুস সরকার আমাকে জাতীয় ক্রিকেট দলের বিজয়ে অভিনন্দন পর্যন্তও জানাতে দেয়নি।
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ জসিমউদদীন খান
বিভাগীয় প্রতিনিধি
রেড বাংলা নিউজঃ
আওয়ামীলীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি পরিমাণ চাপে ছিলেন সেটা তিনি গতকাল এক ইন্টারভিউয়ে প্রকাশ করেছেন। সেখানে তিনি এক পর্যায়ে বলেন ডাঃ ইউনুস সরকার আমাকে জাতীয় ক্রিকেট দলের বিজয়ে অভিনন্দন পর্যন্তও জানাতে দেয়নি। বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনগুলো তাকে যদি সাপোর্ট না দিতো তাহলে এনসিপি ও জামায়াতে ইসলাম তাকে বাধ্য করে পদত্যাগ করিয়ে নিতো বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি যে বিগত দেড়বছর একেবারেই স্বাধীন ছিলেন না সেটার বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল রেড বাংলাকে দেওয়া মুঠোফোনের এক ইন্টারভিউয়ে।