সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়ের খোলামেলা স্বীকারোক্তি।
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক ও প্রকাশক
রেড বাংলা নিউজঃ
রাষ্ট্রপতির বক্তব্যটি শুধু একটি সাক্ষাৎকার নয়, বরং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়ের খোলামেলা স্বীকারোক্তি।
দেড় বছরের অন্তর্বর্তী সরকারের সময়ে বঙ্গভবনের ভেতরে কী ঝড় বয়ে গেছে, সেই গল্প সাধারণ মানুষ খুব কমই জানত। মো. সাহাবুদ্দিন বলছেন, তাঁকে ঘিরে ছিল একের পর এক ষড়যন্ত্র, অসাংবিধানিকভাবে অপসারণের নানা চেষ্টা, এমনকি সাংবিধানিক শূন্যতা তৈরির পরিকল্পনাও। তবু তিনি সিদ্ধান্তে অবিচল থেকেছেন। আর সেই কঠিন সময়ে পাশে পেয়েছেন বিএনপি এবং সশস্ত্র বাহিনীকে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।
রাষ্ট্রপতির ভাষায়, তাঁর দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব শতভাগ সমর্থন দিয়েছে। বিশেষ করে তারেক রহমানের আন্তরিকতা তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপি ও তাদের জোটসঙ্গীদের অবস্থানই নাকি বড় ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।
এদিকে তিন বাহিনীর প্রধানরাও বিভিন্ন সময়ে তাঁকে মনোবল জুগিয়েছেন, আশ্বস্ত করেছেন। এমনকি ভেতর থেকে নতুন করে অপসারণের উদ্যোগ এলে, তখনো সশস্ত্র বাহিনী তাঁর পক্ষে দৃঢ় অবস্থান নেয়।
এই বক্তব্য আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখে যায়— রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা কেন এতটা জোরালো ছিল? অন্তর্বর্তী সরকারের ভেতরেই বা কী ধরনের দ্বন্দ্ব চলছিল? আর ভবিষ্যতে এসব অদৃশ্য টানাপোড়েন দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে?
একটি সাক্ষাৎকার, কিন্তু ইঙ্গিত অনেক গভীর। সময়ই হয়তো বলবে, এই অধ্যায়ের শেষ কোথায়।