• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

মানবতার ফেরিওয়ালা যখন ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর প্রার্থী ।

🇧🇩 মোঃ মেহেদী হাসান শান্ত, স্থানীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

   

  মোঃ মেহেদী হাসান শান্ত 

       স্থানীয় প্রতিনিধি 

     রেড বাংলা নিউজঃ

 

 ঝালকাঠি পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তমাল খলিফা প্রার্থী । 

 

 

  ঝালকাঠি পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও সমাজের আলোচিত ব্যক্তি তমাল খলিফা আসন্ন কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ওয়ার্ডজুড়ে আলোচনা শুরু হয়েছে।

 তমাল খলিফা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঝালকাঠি জেলার হয়ে জাতীয় ক্রিকেট লীগে দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঝালকাঠির কাউন্সিলর হিসেবে যুক্ত আছেন। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি ইয়ং স্টার ক্লাব ঝালকাঠির সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 রাজনীতি ও ক্রীড়ার পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। বিশেষ করে ০৫ আগস্ট ২০২৪ ইং -এর পর থেকে তিনি সাধারণ মানুষের পাশে থেকে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান। বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা তাঁকে ওয়ার্ডবাসীর আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।

  স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তমাল খলিফা নম্র, ভদ্র, সৎ, ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করে আসছেন।

 কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে ০৮ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 ওয়ার্ডবাসীর প্রত্যাশা, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে তমাল খলিফা এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

 

    * রেড বাংলা নিউজ *

 

 

 


More News Of This Category