রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে—— (বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম) ।
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক ও প্রকাশক
রেড বাংলা নিউজঃ
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (রাষ্ট্রপতি) শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে বলেছেন। ——- কিন্তু কেনো?
“চব্বিশের জুলাইয়ে গ*ণ*হ*ত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ জন্য তিনি গ*ণ*হ*ত্যা*র দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিসংশন করতে হবে। এরপর গ*ণ’হ*ত্যা*র দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।”বক্তব্য খুবই ক্লিয়ার।
গণঅভ্যুত্থানকালীন হাজার হাজার ছাত্রজনতার উপর যখন গুলিবর্ষণ করা হয়েছে, চুপ্পু তা আটকানোর চেষ্টা করেননি। কিন্তু পরবর্তীতে এসে সংবিধান আকড়ে ধরেছেন। হাজার হাজার প্রাণের বিনিময়েও পঁচা সিস্টেম পরিবর্তন করতে দেননি, বাঁধা প্রদান করেছেন।