খুন ও ধর্ষণের আসামি ধরতে গিয়ে তাজ্জব বনে গেলেন পুলিশ অফিসার !!!
🇧🇩 মোঃ মেহেদী হাসান, বার্তা সম্পাদক , রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Share
*রেড বাংলা নিউজ**রেড বাংলা নিউজ**রেড বাংলা নিউজ*
‘নুরা’ ফাতেহির দুঃখ !
নুরাকে গ্রেপ্তার করার পর হ্যান্ডকাফ পরানো ও অতি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাড়িতে তুলব।
ছবির মিল, নির্ভরযোগ্য সোর্সের তথ্য। এতক্ষণের কথোপকথন—সব মিলে টার্গেট কনফার্মই আছে।
তবুও পেশাগত অভ্যাস থেকে জিজ্ঞেস করলাম।
— “তোর নাম নুরা?”
সে শান্ত গলায় জবাব দিল— — “না স্যার, আমার নাম নুরা না।”
মুহূর্তেই যেন মাথায় এক ঝটকা লাগল। এতক্ষণ সব ঠিকঠাক, এখন আবার নাম নিয়ে দ্বিধা !
— “মিথ্যা বলিস না। তোর নাম তো নুর মোহাম্মদ। ডাক নাম নুরা।”
সে আবারও মাথা নেড়ে বলল— — “না স্যার, এইটাও না।”
রহস্যের প্যাঁচ আরও জটিল হওয়ার আগেই সে নিজেই ব্যাখ্যা দিল—
— “কিন্তু স্যার, আপনেরা আমারেই খুঁজতাছেন।
এই দুইদিন ইউটিউব, টেলিভিশন সব জায়গায় দেখি আমার নাম বলে ‘নুরা’, নাইলে ‘নুর মোহাম্মদ’।
এইটা আসলে তাদের ভুল। আমার নাম তো স্যার ‘মোহাম্মদ নূর আল আমিন। নুরা বা নুর মোহাম্মদ না।”
কথাগুলো শুনে বুকের ওপর থেকে যেন ভারি একটা পাথর নেমে গেল। পরিচয় নিয়ে বিভ্রান্তি কেটেছে।
তাকে প্রশ্ন করলাম—
— “তোর নাম ভুলভাবে লিখল, বলল—এতে তোর খারাপ লাগছে নাকি?”
সে নিস্পৃহ ভঙ্গিতে উত্তর দিল—
— “এইটাই তো দুঃখ স্যার। আমারে যা মন চায় শাস্তি দেন। কিন্তু নামটা তো ঠিক মতো বলা দরকার ছিল। না জানলে জেনে বলত, কিন্তু স্যার আমার নাম তো নূর মোহাম্মদ না।”
তাজ্জব না হয়ে পারলাম না।
খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত একজন আসামি এমন সাবলীল, স্থির কথাবার্তা বলতে পারে !