• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষায় অংশ নিলেন ১৫০ জনের অধিক

মোঃ মেহেদী হাসান। বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ।
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঝালকাঠি, ৬ মার্চ:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের আওতায় বরিশালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠির যুব উন্নয়ন  কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি  জেলা থেকে মোট ৫৯১ জন আবেদনকারী আবেদন করলেও যাচাই-বাছাই শেষে ১৫৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ৭৫ জন প্রশিক্ষণার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইশতিয়াক হাসান, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. আলাউদ্দীন, সহকারী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন এবং ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ঝালকাঠি জেলার সহকারী কো-অর্ডিনেটর মো: রাশেদ সহ কয়েকজন ট্রেইনার।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ৭ মার্চের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। চূড়ান্তভাবে নির্বাচিতদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ঝালকাঠিতে অনুষ্ঠিত ৫টি ব্যাচে প্রায় ৩০০ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করেছেন।


More News Of This Category