• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

নির্বাচন পরবর্তী সহিংসতায় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্যবস্তুু হচ্ছে নারী ও শিশু ।

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

 

 

     * রেড বাংলা নিউজ *

 

 

          সম্প্রতি আলোচিত বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গণমাধ্যমে ভাইরাল কৃত বিষয়গুলো একটু গভীরে ভাবতে শুরু করলে লক্ষ্য করা যায়– বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজের নারীদের প্রতিই যেন নৃশংসতা বা বর্বরত বেশি হচ্ছে।

       আমি বাংলাদেশের দুয়েকটা হাসপাতালে-হাসপাতালে নিজ দায়িত্বে ঘুরে-ঘুরে একেবারে ন্যায়চিত্তে চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করে— এই প্রতিবেদনধর্মী সীদ্ধান্তে উপনীত হলাম যে, নির্বাচন পরবর্তী সহিংসতায় বেশিরভাগ ক্ষেত্রে বাংলার নারী ও শিশুদেরকেই বেঁচে নেওয়া হচ্ছে।

   নির্যাতনের স্বীকার হচ্ছে বেশিরভাগই নারী ও শিশু।

তাহলে আমরা কি? এটাই এখন ভেবে নিতে পারি যে, আমাদের প্রবল চাওয়ার বিষয় ছিলো (জেন-জি) প্রজন্মের ছেলেমেয়েরা বহুল প্রতীক্ষীত একজন পুরুষ রাস্ট্র নায়ক দেখবে। কিন্তু শাসকের আচরণে থাকবেনা কোন পুরুষ তান্ত্রিকতা। সম্প্রতি ১২ ই ফেব্রুয়ারী নির্বাচন এর আগে থেকেই কেন জানি নারী নির্যাতন এবং নিপিড়ন থামছেইনা।

  তাহলে কি আমরা ভেবে নিবো নারীদের ঐকথাটিই যে, পুরুষতান্ত্রীক সমাজ ব্যবস্থায় পুরুষ রাস্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নারীদের জন্য কখনো সন্মান বয়ে আনতে পারেনা  বা সন্মান ইচ্ছে করেই দিচ্ছেনা। 

  কত-শত ঘটনার মধ্যেই যেমন ঝালকাঠিতে হাসপাতালে গিয়ে দেখি গত শুক্রবারে একটি ঘটে যাওয়া ঘটনায় কয়েকজন নারী ও একটি ছেলে বাচ্চা আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

   এদের মধ্যে একটি মেয়ের মাথায় খুবই বিবৎস্ আকৃতির চাপাতি’র কোপের আঘাত। সেই আঘাতের ছবি এবং ভিডিও আমার নিউজে দেওয়া হয়েছে। 

  আহতরা সেবা নিতে এসেও হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি,অন্যায় ও অবিচারের স্বীকার। কোন একটা অদৃশ্য শক্তি জড়িত থেকে নাকি তাদের পেছনে পরে হাসপাতাল থেকে রোগীকে জোরপূর্বক সম্পূর্ণ অন্যায়ভাবে ডাক্তার ফজলে রাব্বি সাক্ষরিত ছাড়পত্র হাতে ধরিয়ে দিয়েছে।

     তারপর উক্ত বিষয়টি ভুক্তভোগী পক্ষ, রেড বাংলা নিউজ সম্পাদক ও প্রকাশক আমি, মোঃ সাইফুদ্দিন জিয়া’কে বিষয়টি মুঠোফোনে জানালে তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। রোগী এবং হাসপাতালের দায়িত্বরত সেবিকাদের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনা করে আহত নারী ও শিশুদের চিকিৎসা সেবা চলমান রাখার অনুরোধ করায়, পুনরায় আহতদের ভর্তি রাখতে সম্মত হয়েছে। বর্তমানে আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

          ***রেড বাংলা নিউজ***

 


More News Of This Category