ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর গ্রাফিক ও ইউআই কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত “সেই স্বাদ” রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে গ্রাফিক ও ইউআই কোর্সের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও কোর্সের মেন্টর রেশমী আক্তার উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।
আয়োজকরা জানান, সম্পূর্ণ আয়োজনের ব্যয় প্রশিক্ষণার্থীরাই বহন করেন। মাত্র ২০০ টাকার মধ্যে ইফতারের খাবারের তালিকায় ছিলো—খেজুর, পেয়ারা, বড়ই, কাপ দই, শরবত, খাসির কাচ্চির সাথে ডিম এবং কোমল পানীয়।

মাত্র ২০০ টাকার মধ্যে এত সুন্দর ও পরিপূর্ণ আয়োজন দেখে কোর্স মেন্টর রেশমী আক্তার প্রশিক্ষণার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোর্সের প্রশিক্ষণার্থী ও ক্লাস ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান। তিনি বলেন, “সেই স্বাদ রেস্টুরেন্ট মাত্র ১৩০ টাকার মধ্যে খাসির কাচ্চি ও সিদ্ধ ডিমের ব্যবস্থা করায় আমাদের পক্ষে স্বল্প খরচে সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে। এতে সবাই সন্তুষ্ট ছিল।”

তিনি আরও বলেন, “সেই স্বাদ রেস্টুরেন্ট ঝালকাঠিবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করে আসছে।” এই ধারা অব্যাহত থাকলে ঝালকাঠির ভোজন প্রিয় কাস্টমারদের জন্য অনেক সুবিধা হবে।
ইফতার শেষে দেশ, জাতি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।