🇧🇩 হেপী সুলতানা, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বুধবার, ১১ মার্চ, ২০২৬
Share
হেপী সুলতানা বিশেষ প্রতিনিধি রেড বাংলা নিউজঃ
কয়েক যুগের ইতিহাস থেমে গেল বিষখালী রুটে যাত্রী চলাচলকারী লঞ্চ বন্ধের কারনে ঈদে চরম দুর্ভোগে যাত্রীরা!
ঝালকাঠির গুরুত্বপূর্ণ বিষখালী নদীর রুটে লঞ্চ চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। যাত্রী সংকট ও আর্থিক ক্ষতির কারণে লঞ্চ মালিকপক্ষ এ রুটে নৌপথে যাত্রীসেবা চালু রাখতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে ঝালকাঠি জেলা শহর থেকে ভবানীপুর, বাদুরতলা, বড়ইয়া, হদুয়া ও নিয়ামতি রুটে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল ছিল যাত্রীদের অন্যতম ভরসা।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা এ নৌপথ ব্যবহার করে সহজেই এসব এলাকায় যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিশেষ করে দূর-দূরান্ত থেকে ঝালকাঠিতে এসে যেসব যাত্রী ভবানীপুর, বাদুরতলা, বড়ইয়া, হদুয়া ও নিয়ামতি এলাকায় যেতে চান তারা পড়েছেন বিপাকে।
বিকল্প যানবাহনের অভাব ও অতিরিক্ত ভাড়ার কারণে তাদেরকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি দ্রুত বিষখালী রুটে লঞ্চ চলাচল পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।