• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাড়িয়ে বিচার চাইলেন মা।

🇧🇩 Md.Jasim Uddin Khan, Senior Reporter, Red Bangla News 🇧🇩
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

মোঃ জসিমউদদীন খান 

   স্থানীয় প্রতিনিধি 

  রেড বাংলা নিউজঃ 

 

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাড়িয়ে বিচার চেয়েছেন এক মা।

 

সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় মা লিয়া মনি আক্তার তার ১৩ মাসের কন্যা সন্তান জেসমিন এর লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধনে দাড়ান।

মেয়ের জন্মদাতা প্রেমিক হৃদয় বেপারীর জন্য শিশু জেসমিনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেন “মা” লিয়া মনি।

মেয়ে হত্যার জন্য হৃদয় বেপারির ফাঁসি চাওয়া হয় মানববন্ধন থেকে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়া মনি, তার বাবা মো. ফারুক হোসেন মাঝি, মা পলি বেগম, চাচা বেল্লাল মাঝি, ফুপু জোসনা বেগম। বক্তারা বলেন— ‘ ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারির সাথে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। প্রেমিক হৃদয় বেপারীর সাথে অবৈধ ভাবে মেলামেশার এক পর্যায়ে গর্ভবতি হন লিয়ামনি।

২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারী বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কণ্যা সন্তানের জন্ম দেন লিয়া মনি। এসময় প্রেমিক হৃদয় বেপারী তার মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার সাথে ছিলেন। হাসপাতাল থেকে বাসা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

১৯ ফেব্রুয়ারি হাপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাত শিশু নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারি ও তার স্বজনরা। পরে রাস্তার পাসে ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকে এক ভিক্ষুক উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান। সেখানে বেরে ওঠে ওই নবজাতক শিশু।

ঘটনার তিন মাস পরে খবর পেয়ে লিয়া মনির পরিবার ওই শিশুটিকে আনার ইচ্ছে প্রকাশ করে। ডিএনএ পরিক্ষা সহ অন্যান্য আইনী প্রকৃয়া শেষ করে এবছরের ৯ মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে।

শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিন এর মৃত্যু হয়। ধর্ষনের অভিযোগ এনে লিয়া মনি বাদি হয়ে হৃদয় বেপারী সহ তিন জনের বিরুদ্ধে গত ৯ মার্চ ঝালকাঠি থানায় মামলা করেছেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছে। তবে অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলে বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন,‘ ধর্ষনে অভিযোগে মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

 

     *রেড বাংলা নিউজ*

 


More News Of This Category