পাকিস্তান এবার ইরানি যুদ্ধ কৌশল ভবিষ্যতে অবলম্বন করবেন।
🇧🇩 Md. Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
সোমবার, ২৩ মার্চ, ২০২৬
Share
আন্তর্জাতিক ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
রেড বাংলা নিউজঃ
একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত দাবি করেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনও পাকিস্তানের ওপর হামলা চালায়, তবে পাকিস্তান তার জবাব দিতে সরাসরি ভারতকে বেছে নিতে পারে। তার মতে, পাকিস্তান যদি সরাসরি দূরবর্তী কোনো শক্তিকে আঘাত করতে না পারে, তবে ভারতের বড় শহরগুলোতে পাল্টা হামলা চালানোই হবে তাদের প্রধান কৌশল।
বাসিত স্পষ্টভাবে বলেন যে, আক্রান্ত হলে পাকিস্তান কোনো ছোটখাটো সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং সরাসরি ভারতের হৃৎপিণ্ড অর্থাৎ দিল্লি ও মুম্বাইয়ের মতো মেগাসিটিগুলোতে আঘাত করবে।
তার যুক্তি হলো, ভারত এই অঞ্চলের প্রধান শক্তি এবং পাকিস্তান মনে করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো পদক্ষেপের পেছনে ভারতের পরোক্ষ সমর্থন থাকতে পারে। তাই “ডিফল্ট” অপশন হিসেবে তারা ভারতের ওপরই প্রতিশোধ নেবে।
অনেকটা ইরান যেমন মধ্যপ্রচ্যের দেশ গুলোতে হামলা করতেছে তেমন।