সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশের পর পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক একদল আইনজীবী স্লোগান তুললে বাধা দেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, দেখা দেয় উত্তেজনা। এর ঠিক আগেই শিরিন শারমীন চৌধুরীকে এজলাস থেকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়েছিল।
তাঁকে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।