দেশ যখন কোন বৈশ্বিক জ্বালানি সংকটের কবলে পরে- ঠিক তখনই তৈল কোম্পানিগুলো সরকার ও জনবিরোধী সুযোগ নিচ্ছে।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক
রেড বাংলা নিউজঃ
সরকার এবং দেশের মানুষ যখন কোন বৈশ্বিক দুর্যোগের কবলে পরে, ঠিক তখনই দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর বাজারজাত কিংবা বিপনন কোম্পানিগুলোর যে– সুযোগ সন্ধানী অসদাচরণ ও লাগামহীন দুর্নীতির একটা বহু পুরনো প্রচলিত অভ্যাস রয়েছে। সেই কার্যক্রমটি বিদ্যুৎ গতিতে পরিচালনা করে থাকে।
এই অনিয়ম ও দুর্নীতির কার্যক্রম পরিচালনা করার একমাত্র নিরাপদ দেশ হচ্ছে বাংলাদেশ। যেখানে সহজ সরল শান্তিপ্রিয় সোনার মানুষ গুলোর বসবাস।
এছাড়াও বাংলাদেশের এযাবৎকালের সকল সময়ের সরকারকেই দেখা গেছে এই সকল দুর্নীতি’র বিরুদ্ধে ব্যর্থ ও নিরব ভূমিকায় থাকতে।
এর কারণ একটাই মন্ত্রী এবং সংসদ সদস্য সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত সময়ের মধ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দেশের বাইরে পাচার ও বেগম পাড়ায় বাড়ি করা যায়। জনগণ বোবাঁদোন একসময় ঠিকই মুখে কুলুপ এঁটে চুপ হয়ে বসে যাবে।
এই হলো আমার স্বাধীন সোনার বাংলাদেশের ঝকঝকে তকতকে চকচকে উজ্জলতর ফিরিস্তি।