• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন এমপি বর্তমান সংসদেও সকলের কাছে বীরের সন্মানে ভূষিত ।

🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update : শনিবার, ২ মে, ২০২৬

 

 

 

   মোঃ সাইফুদ্দিন জিয়া 

           সম্পাদক 

     রেড বাংলা নিউজঃ

 

 

 ওনাকে চিনেন তো ? ফেসবুকে এই মানুষটাকে নিয়ে প্রচুর ট্রল করা হয়।আজকে রেড বাংলা নিউজ এর প্রতিবেদনে তারই গল্প শোনাবো।

 

( গুজব মুক্ত সংবাদ পেতে এবং সঠিক তথ্য প্রচার করতে Red Bangla News কে ফলো দিন ) ।

 

 

  আপনি ভাবতেও পারবেন না, এই মানুষটি স্বৈরাচার আইয়ুব খানের দাপটের সময় তার দিকে জুতা ছুড়ে প্রতিবাদ করার সাহস দেখিয়েছিলেন এই নাসির উদ্দিন চৌধুরী।

 

  তিনি সেই ছাত্র নেতা, যিনি তিনটি ভিন্ন ভিন্ন কলেজের ভিপি এবং জিএস নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন।

 

  নাসির উদ্দিন স্টেনগান পাক হানাদারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা এক বীর মুক্তিযোদ্ধা।

 

মাঠের লড়াইয়ে যেমন তিনি সফল, খেলার মাঠেও তেমনই।তৎকালীন পাকিস্তানে গিয়ে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জয়গান গেয়েছিলেন তিনি।

 

তিনি সেই এরশাদ সরকারের সময় উপজেলা চেয়ারম্যান, জেলেদের জন্য ভাসমান পানিতে মাছ ধরার ব্যাবস্থা করেছিলেন।

 

 

   সুরঞ্জিত সেনগুপ্তের মতো নেতাকে হারিয়ে ​১৯৯৬ সালের ঐতিহাসিক নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

 

 

 বিএনপির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক হিসেবে আওয়ামীলীগের কড়া শাসনের আমলেও রাজপথ কাঁপিয়েছেন বীরদ্বর্পে।

 

 

  অসাধু সিন্ডিকেটের উদ্দেশ্যে বলেছিলেন, আমার ঘোড়া মরেছে, কিন্তু ঘোড়ার চাবুক মরে নাই।

 

তার এই একটি বাক্যই যথেষ্ট ছিল তাদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য।

 

 

 

             একসময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, বাইপাস সার্জারি, আর সবশেষে প্যারালাইসিস হয়। সাড়ে ছয় ফুটের এই শরীরটার ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না, তেজস্বী সেই ভাষণ এখন হয়তো একটু ধীর।

 

 

​   কিন্তু… সিংহ বুড়ো হলেও তার নখ ভোঁতা হয় না!

 

 

    গত দুদিন আগে সংসদ ভবনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মাত্র ৭ মিনিটের এক বক্তব্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, Old is Gold….. যারা তাকে নিয়ে ট্রল করত, আজ তারাই উনার প্রজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ।

 

 

    সম্মান প্রাপ্য মানুষকে সম্মান দেয়া উচিত। 

আল্লাহ যেন এই কিংবদন্তিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সংসদ যেন আবারও তাঁর প্রাণবন্ত আলোচনায় মুখর হয়ে ওঠে  ! 

 

 

   🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 

 

 

 


More News Of This Category