• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠির সিরিয়াল কিলার হিমু গ্রেফতার উজিরপুরে ।

🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

      মোঃ সাইফুদ্দিন জিয়া 

      সম্পাদক ও প্রকাশক 

       রেড বাংলা নিউজঃ

 

 

 আজ ৭ মে ২০২৬ তারিখে বরিশালে আলোচিত কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইচলাদী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

  নিহত সানজিদা কবির আনিতা, বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং উজিরপুরের বাসিন্দা।এই মামলার প্রধান আসামি মাইনুল ইসলাম হিমু, ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা।

 

 

   গত ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে বরিশালের পশ্চিম বগুড়া রোডে হিমুর ভাড়া বাসায় আনিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই হিমু পলাতক ছিল। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে উজিরপুর থেকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। জানা যায়, হিমু এর আগে ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার মামলারও আসামি। বর্তমানে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

      *রেড বাংলা নিউজ* 

 

 

 

 

 


More News Of This Category