সরকার বদলায় কিন্ত এদের সন্ত্রাসী-খুন-খারাপী-চাঁদাবাজী বদলায়না ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
শনিবার, ৯ মে, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক ও প্রকাশক
রেড বাংলা নিউজঃ
ইমন – মামুন আন্ডার ওয়ার্ল্ডের দীর্ঘদিনের জুটি। পুরো নাম সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুন। এছাড়া একের অপরের ঘনিষ্ট বন্ধুও বটে। এদিকে খন্দকার নাইম আহমেদ টিটন হলো ইমনের সম্বন্ধি।
রাজধানীতে তিন জনেই তারকা সন্ত্রাসী হিসেবে স্বীকৃত। সরকার বদলায় কিন্ত এদের সন্ত্রাসী, খুন খারাপী চাঁদাবাজী বদলায়না। মামুন, টিটন, ইমন জেল হাজতে ছিল যথাক্রমে ২৬, ২২ ও ১৯ বছরেরও অধিক। দীর্ঘ এই সময়ে জেল হাজত থেকেই তারা নিয়ন্ত্রণ করছেন ঢাকার আন্ডার ওয়ার্ল্ড।