সিলেটের সোনারহাট সীমান্তে সোমবার বিকেলে কোনো ধরনের উসকানি ছাড়াই হঠাৎ করে বাংলাদেশ সীমান্ত লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে বিএসএফ সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে বিন্দুমাত্র সময় নষ্ট না করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা ফায়ার শুরু করেন বিজিবির সোনারহাট ক্যাম্পের সদস্যরা। বেশ কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।
বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই তীব্র গোলাগুলির ঘটনায় কোনো পক্ষের কেউ হতাহত হয়নি। বিজিবির তাৎক্ষণিক রণকৌশল ও দৃঢ়তার কারণে পরিস্থিতি বড় কোনো সংঘাতের দিকে না গিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আসে।
আজ ১৯ মে ২০২৬, সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এবং বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে— বর্তমানে সোনারহাট সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত, স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল ও নজরদারি সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।