বিভিন্ন ট্রেডে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে টিটিসির বিভিন্ন ট্রেডের ট্রেইনার, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জনাব মোঃ শামীম হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি মহান দার্শনিক সক্রেটিসের একটি অনুপ্রেরণামূলক বাণী উল্লেখ করে আলোচনা শুরু করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে এবং কর্মক্ষেত্রে সততা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে।তিনি আরও জানান, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী বলে উল্লেখ করেন। তারা জানান, জব ফেয়ার তাদের কর্মজীবনে প্রবেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ঝালকাঠি টিটিসির এমন উদ্যোগ স্থানীয় তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।