🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক
রেড বাংলা নিউজঃ
আজকে যে কাঠের খাটিয়া ব্যবহার করেছেন তা রেখে দেন।
শেষ কবে তেঁতুল গাছ দেখেছেন ?
আমরা প্রতি বছর কুরবানির জন্য তেঁতুল কাঠের খাটিয়া কিনি, মাত্র একদিন ব্যবহার করি, তারপর ফেলে দিই।
অথচ একটা পূর্ণ বয়স্ক তেঁতুল গাছ হতে লাগে প্রায় ১৫–২০ বছর !
এ দেশে লাখো কোটি মুসলিম প্রতি বছর কুরবানি দেন। ফলে প্রতি বছর কাটা পড়ছে অসংখ্য তেঁতুল গাছ, এই একদিনের ব্যবহারের জন্য। তাই গ্রাম বাংলায় আজ পুরোনো বড় তেঁতুল গাছের দেখা পাওয়াটা বিরল।
আমরা যদি এ বছরের খাটিয়া ঠিকভাবে সংরক্ষণ করে অন্তত ৫ বছর ব্যবহার করি, তাহলে এ গাছ নিধনের হার ৮০% কমে যাবে।
সেই সঙ্গে লাখ টাকার কোরবানির পাশাপাশি আরও ৫০–১০০ টাকা যোগ করে অন্তত একটি তেঁতুল বা অন্য কোনো গাছ রোপণ করি।