• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠির নলছিটিতে ডাবল মার্ডার মামলার পলাতক ফাঁসির আসামী গ্রেফতার। 

🇧🇩 Md. Jasim Uddin Khan, Senior Reporter, Red Bangla News 🇧🇩
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

 

 

        মোঃ জসিমউদদীন খান

       ঝালকাঠি জেলা প্রতিনিধি:

           রেড বাংলা নিউজঃ

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ডাবল মার্ডার মামলার মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

  গ্রেফতারকৃত তাইজুল ইসলাম রাজু ওরফে রাজ ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের পুত্র ও খুলনার দৌলতপুর থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে পাঠায়।

 

 

   নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান— খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালে ২ জানুয়ারি দায়েরকৃত ডাবল মার্ডার মামলার অন্যতম আসামী তাইজুল ইসলাম রাজুকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ফাঁসির আদেশ দেন।এরপর থেকে আসামী তাইজুল ইসলাম বিভিন্ন ছন্মনাম ব্যবহার করে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে সরমহল গ্রামে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদিতে বাড়ীতে অবস্থান করছেন এমন গোয়েন্দা সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

 

 

         🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 

 


More News Of This Category